সিলেট রেঞ্জের নতুন ডিআইজি ড. জিললুর রহমান
Led Bottom Ad

মোশফেকুর রহমানকে হেডকোয়ার্টার্সে বদলি

সিলেট রেঞ্জের নতুন ডিআইজি ড. জিললুর রহমান

প্রথম সিলেট প্রতিবেদন

০৫/০৫/২০২৬ ২৩:৩১:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বর্তমান কমিশনার ড. মো. জিললুর রহমানকে সিলেটের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, সিলেটের বর্তমান ডিআইজি মো. মোশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে (হেডকোয়ার্টার্স) বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে ২০২৬) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট উপ-সচিব।

প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মো. জিললুর রহমানের স্থলাভিষিক্ত হয়ে আরএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এসবির ডিআইজি মোহা. ফয়েজুল কবির। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশে এবং ডিআইজি মো. আশিক সাঈদকে বিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সিলেটের নবনিযুক্ত ডিআইজি ড. মো. জিললুর রহমান একজন দক্ষ ও উচ্চশিক্ষিত কর্মকর্তা হিসেবে পরিচিত। ১৯৭৩ সালে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করা এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগদান করেন তিনি। সিলেট রেঞ্জে আসার আগে তিনি গত বছরের ৩০ নভেম্বর থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও পুলিশি সেবাকে আরও গতিশীল করতে নতুন ডিআইজির নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad