গ্রীষ্মকালীন ও ঈদের ছুটিতে ২৯ দিন বন্ধ শাবিপ্রবি
Led Bottom Ad

গ্রীষ্মকালীন ও ঈদের ছুটিতে ২৯ দিন বন্ধ শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি

০৭/০৫/২০২৬ ০০:২৮:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল আযহা, গ্রীষ্মকালীন ছুটি ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দীর্ঘ ২৯ দিনের ছুটিতে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি, বৌদ্ধ পূর্ণিমা ও আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ১০ মে থেকে ৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রমের ক্ষেত্রে আগামী ১৭ মে থেকে ৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী মূল ছুটি ২৫ দিনের হলেও এর আগে ৮ ও ৯ মে এবং ছুটির শেষে ৫ ও ৬ জুন শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি মিলিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীরা মোট ২৯ দিনের লম্বা ছুটি পাচ্ছেন। দীর্ঘ এই ছুটিতে ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম স্থবির থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে কি না, তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি। তবে লম্বা ছুটির সংবাদে শিক্ষার্থীদের মধ্যে নাড়ির টানে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad