শাহজালাল (রহ.) মাজারে প্রধানমন্ত্রীর পক্ষে গিলাফ চড়ালেন সিসিক প্রশাসক
Led Bottom Ad

শাহজালাল (রহ.) মাজারে প্রধানমন্ত্রীর পক্ষে গিলাফ চড়ালেন সিসিক প্রশাসক

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০৫/২০২৬ ০০:৫৮:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাজারে পবিত্র গিলাফ চড়ানো হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে গিলাফ অর্পণ করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

গিলাফ চড়ানো শেষে মাজার প্রাঙ্গণে আয়োজিত বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সার্বিক মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। একইসঙ্গে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ওরস উপলক্ষে এই গিলাফ পাঠানো হয়েছে। তাঁর প্রতিনিধি হিসেবে আমি তা মাজারে অর্পণ করেছি। বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। একটি আধুনিক ও পরিচ্ছন্ন সিলেট নগরী গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে নগরবাসীর পূর্ণ সহযোগিতা প্রয়োজন।”

এ সময় সিলেট সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ সজিব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মপ্রাণ হাজারো ভক্তের পদচারণায় মুখর ওরসের এই আনুষ্ঠানিকতা অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad