সিকৃবি সিন্ডিকেটে যুক্ত হলেন মন্ত্রী মুক্তাদীর ও এমপি তাহসিনা রুশদী লুনা
Led Bottom Ad

সিকৃবি সিন্ডিকেটে যুক্ত হলেন মন্ত্রী মুক্তাদীর ও এমপি তাহসিনা রুশদী লুনা

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০৫/২০২৬ ১৫:৫৪:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা মনোনীত হয়েছেন।


বৃহস্পতিবার (৭ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১৭(১)(ছ) ধারা অনুযায়ী তাদের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্টদের মতে, সিন্ডিকেটে দুই সংসদ সদস্যের অন্তর্ভুক্তির ফলে সিকৃবির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে নতুন মাত্রা যোগ হতে পারে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad