জকিগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বর্ধিত সভা
Led Bottom Ad

জকিগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বর্ধিত সভা

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৮/০৫/২০২৬ ১৬:১৪:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ–এর জকিগঞ্জ উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৮ মে) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলার মুলিকান্দি শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রনোজিত বিশ্বাস এবং পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শিপল বিশ্বাস।


সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সীতেন্দ্র চন্দ্র দাস। এছাড়া উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. বিভাকর দেশমূখ্য, সহ-সভাপতি সজল কুমার সিংহ, অমিত সরকার, অরুণ বিশ্বাস, রাকেশ রায়, অমিত রায় অমৃত, সুধীর মোহন রায়, রিংকু রানী পাল, সুরজিত রায়, ডা. বিজিত বিশ্বাস, মহিতোষ রায়, নয়ন দাস, রিশি বিশ্বাস, সচিন দাস, ননী গোগোল রায়, জয়ন্ত বিশ্বাস ও জয়বর্ধন সরকারসহ অনেকে বক্তব্য রাখেন।


সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।


এছাড়া “লাভ জিহাদ” প্রতিরোধে সংখ্যালঘু সম্প্রদায়ের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় সভায়।


আগামীতে জেলা শাখার সম্মেলন সফল করার লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করতে সদস্য ফরম পূরণসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।


এছাড়া আসন্ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এতে উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠনের ক্ষেত্রে সকলের সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে জেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করার জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

রাকেশ রায়

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad