জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও অপর জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে ১০ মে রবিবার বিকাল ৩টায় সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগান গেইট সংলগ্ন স্থানে।
সিলেটগামী প্রাইভেট কারের সাথে হরিপুরগামী মোটর সাইকেলটির মুখোমুখি সংঘষে এ ঘটনা ঘটে। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তাহসিন আহমদ (১৪) ঘটনাস্থলে নিহত হন। সাথে থাকা অপর আরোহী একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তাহের আহমদ (১৫) গুরুত্বর আহত হন। ঘটনার পর স্থানীয় জনতা এগিয়ে এসে গুরুত্বর আহত তাহের আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি হাসপাতালে প্রেরণ করেন।
দূর্ঘটনায় বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় যানচলাচল স্বাভাবিক করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: