সিলেটে হামের প্রকোপে আরও দুই শিশুর মৃত্যু: মৃত বেড়ে ২৬
Led Bottom Ad

আক্রান্তের সংখ্যায় উদ্বেগ

সিলেটে হামের প্রকোপে আরও দুই শিশুর মৃত্যু: মৃত বেড়ে ২৬

প্রথম সিলেট প্রতিবেদন

১০/০৫/২০২৬ ২২:৫৫:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় কার্যালয়। এ নিয়ে বিভাগে এই রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে হবিগঞ্জের বাহুবলের ৯ মাস বয়সী আকরামুল এবং সিলেটের ফেঞ্চুগঞ্জের ৮ মাস বয়সী সাইফান।

রোববার (১০ মে) স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত এক দিনে নতুন করে ১২২ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগজুড়ে ২৬৮ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। রোগীর এই আকস্মিক চাপ সামাল দিতে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। বিশেষ করে সিলেটের ১০০ শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিল ধারণের জায়গা নেই। নির্ধারিত শয্যার চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকায় এক শয্যায় একাধিক শিশুকে রেখে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তের হার বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা সংকট তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা অবলম্বন ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতের চেষ্টা চলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের সচেতন থাকার এবং শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad