সিলেটের রাতারগুল জলাবন রক্ষায় ‘ইসিএ’ ঘোষণার দাবি
Led Bottom Ad

প্রশাসনের নীরবতায় ক্ষোভ

সিলেটের রাতারগুল জলাবন রক্ষায় ‘ইসিএ’ ঘোষণার দাবি

প্রথম সিলেট প্রতিবেদন

১০/০৫/২০২৬ ২৩:০৫:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের একমাত্র মিঠাপানির জলাবন সিলেটের রাতারগুলকে রক্ষায় সেটিকে অবিলম্বে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। রোববার (১০ মে) বিকেলে রাতারগুল গ্রামের মাঝেরঘাটে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) আয়োজিত এক গ্রামীণ নাগরিক সভায় এই দাবি তোলা হয়। সভায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, একটি শক্তিশালী বালুখেকো চক্র রাতের আঁধারে রাতারগুলের পাশ দিয়ে প্রবাহিত চেঙ্গেরখাল নদী থেকে বেপরোয়াভাবে বালু উত্তোলন করছে, যার ফলে ৫০৪ একরের এই বিশাল জলাবন এখন অস্তিত্ব সংকটে পড়েছে।

সভায় মূল বক্তব্যে ‘ধরা’-র কেন্দ্রীয় সদস্য আব্দুল করিম কিম অভিযোগ করেন, প্রতি রাতে মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলায় নদীভাঙন শুরু হয়েছে এবং জলাবনের প্রাণবৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। স্থানীয় প্রশাসনকে বারবার এ বিষয়ে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সোবহান চৌধুরী উল্লেখ করেন যে, সরকার সাদাপাথর ও বিছনাকান্দির মতো এলাকাগুলোকে ইসিএ ঘোষণার উদ্যোগ নিলেও রাতারগুলকে তালিকায় না রাখাটা দুঃখজনক। প্রয়োজনে এ বিষয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

সভাপতির বক্তব্যে ডা. মোস্তফা শাহাজামান চৌধুরী বলেন, রাতারগুলের মতো সংবেদনশীল এলাকায় এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে প্রশাসনের নীরবতা হতাশাজনক। বালু উত্তোলন বন্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবেশকর্মীরা প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad