কানাইঘাটে বিরল ‘শূকর-ভাল্লুক’ পিটিয়ে হত্যা
Led Bottom Ad

কানাইঘাটে বিরল ‘শূকর-ভাল্লুক’ পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি,কানাইঘাট

১০/০৫/২০২৬ ২৩:৪৩:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারত থেকে নেমে আসা একটি বিরল প্রজাতির বন্য শূকরকে ভাল্লুক ভেবে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। শনিবার (৯ মে) সন্ধ্যায় বন বিভাগের কানাইঘাট রেঞ্জ এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয়ভাবে ‘শূকর-ভাল্লুক’ নামে পরিচিত এই প্রাণীটি মূলত ভারতীয় বন্য শূকর, যার শরীরের গড়ন অনেকটা ভাল্লুকের মতো। বাংলাদেশে এই প্রজাতির প্রাণীর দেখা মেলা ভার।

বন বিভাগের বিট অফিস সূত্র জানায়, সীমান্তের ওপার থেকে আসা এই প্রাণীটিকে হিংস্র ভাল্লুক মনে করে গ্রামবাসী লোহার জিঞ্জির দিয়ে আটকে ফেলে এবং পরে পিটিয়ে জখম করে। খবর পেয়ে বন কর্মীরা মুমূর্ষু অবস্থায় প্রাণীটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথেই সেটির মৃত্যু হয়। পরে মৃতদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে। কানাইঘাট রেঞ্জ অফিসার মো. শাহ আলম জানান, ভারত সীমান্ত দিয়ে মাঝেমধ্যেই এমন বিরল প্রাণী লোকালয়ে চলে আসে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। বন্য প্রাণীর আক্রমণে প্রাণহানির ঘটনাও ইতিপূর্বে ঘটেছে।

উল্লেখ্য, কানাইঘাটের সীমান্তবর্তী নয়টি গ্রামে জ্যান্ত বাঘ বা হিংস্র প্রাণী শিকারের জন্য ‘বাঘ কেওড়’ নামক একটি প্রাচীন পদ্ধতি প্রচলিত রয়েছে। ২০০৯ সালে এই পদ্ধতিতে একটি বিরল কালো বাঘ (ব্ল্যাক প্যানথার) ধরা পড়েছিল। খাবারের সংকটে ভারতের মেঘালয় পাহাড় থেকে বন্যপ্রাণী প্রায়ই লোকালয়ে হানা দেয় বলে মনে করেন পরিবেশবাদী সংগঠন ‘ধরা’-র কেন্দ্রীয় সদস্য আব্দুল করিম কিম। তিনি বন্যপ্রাণী সংরক্ষণে সীমান্তে বন বিভাগের নজরদারি বাড়ানোর পাশাপাশি দুই দেশের যৌথ পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad