এয়ারপোর্ট থানার অভিযানে ভারতীয় কসমেটিকসসহ যুবক গ্রেপ্তার
Led Bottom Ad

এয়ারপোর্ট থানার অভিযানে ভারতীয় কসমেটিকসসহ যুবক গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

১১/০৫/২০২৬ ১৮:৩১:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি কসমেটিকস ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ জানায়, শনিবার (১০ মে) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে এয়ারপোর্ট থানার এসআই মো. সাজীব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট–কোম্পানীগঞ্জ মহাসড়কের কেওয়াছড়া ভূমি অফিসের সামনে অভিযান পরিচালনা করেন।


এ সময় ঢাকা মেট্রো-ন-১২-৮০০০ নম্বরের একটি পিকআপ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪ হাজার ৪ পিস সিআইওপি-জি ক্রিম, ২ হাজার ২০০ পিস বেটনোভেট-এন ক্রিম এবং ২ হাজার ৬৮৮ পিস মিল্ক রাইস জনসন্স বেবি ক্রিম।


পুলিশের দাবি, উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩৩ হাজার ৭৬০ টাকা।


এ ঘটনায় মো. আমিনুর রশিদ ওরফে জুবের (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার লামাশ্যামপুর এলাকার বাসিন্দা।


পুলিশ আরও জানায়, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad