জকিগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা''র উদ্বোধন
Led Bottom Ad

জকিগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা''র উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১১/০৫/২০২৬ ২২:৩২:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জকিগঞ্জে ২ দিন ব্যাপী বিশ্ব মানের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।  


সোমবার (১১মে) সকালে স্থানীয় সোনার বাংলা অডিটোরিয়ামে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জের মাননীয় সংসদ সদস্য মুফতী আবুল হাসান। 


বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। 


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি মোঃ খায়রুল ইসলাম ও ব্রাকেের জেলা কো-অর্ডিনেটর মোঃ আরিফ। 


জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ইয়াহিয়া আহমদ চৌধুরী'র পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সাংবাদিক কে. এম মামুন।  BRAC Education Programme ও BRAC Learning Division and Social Innovation Lab যৌথ উদ্যোগে জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অর্ন্তভুক্ত ৪৮টি প্রতিষ্ঠনের ৫০ জন শিক্ষক নিয়ে Artificial Intelligence (AI) বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ের উপর জকিগঞ্জে এ প্রশিক্ষণ কর্মশালা ২দিন চলবে।

মোর্শেদ লস্কর:/ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad