সিলেটে শিশু ফাহিমা হত্যা: প্রধান আসামি জাকির গ্রেপ্তার
Led Bottom Ad

সিলেটে শিশু ফাহিমা হত্যা: প্রধান আসামি জাকির গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

১২/০৫/২০২৬ ১২:৩৫:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কান্দিগাঁও ইউনিয়নে চার বছরের শিশু ফাহিমা আক্তার হত্যার প্রধান আসামি জাকির হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির সোনাতলা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে এবং নিহত শিশুর প্রতিবেশী চাচা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বাড়ির পাশের একটি পুকুরপাড়ের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু ফাহিমার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যৌন নির্যাতনের পর অত্যন্ত নির্মমভাবে হত্যা করে জাকির। নিহত ফাহিমা ওই এলাকার দিনমজুর রাইসুল হকের মেয়ে। জাকির গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষুব্ধ জনতা জালালাবাদ থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং একপর্যায়ে অভিযুক্তের বাড়িতে হামলা চালায়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে আসামিকে কড়া নিরাপত্তায় থানাহাজতে রাখা হয়েছে এবং এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, এই চাঞ্চল্যকর হত্যা মামলার বিস্তারিত ও তদন্তের অগ্রগতি জানাতে আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উত্তর জোনের উপ-কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad