সিলেটে মাজার জিয়ারতে আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই সিএনজি চালক আটক
Led Bottom Ad

সিলেটে মাজার জিয়ারতে আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই সিএনজি চালক আটক

প্রথম সিলেট প্রতিবেদন

১২/০৫/২০২৬ ১৯:১০:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে চার বছর বয়সী শিশু ফাহিমা হত্যার শোক ও উত্তেজনার মধ্যেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতে আসা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। অভিযানে একটি সিএনজি অটোরিকশা ও একটি ধারালো ছুরি জব্দ করা হয়েছে। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

র‍্যাব-৯ সূত্রে জানা গেছে, অভিযোগকারী নারী সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং পেশায় একজন ভিক্ষুক। তিনি মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে এসেছিলেন। সোমবার রাতে শাহপরান এলাকায় এক ব্যক্তি তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি এবং কয়েকজন সিএনজি চালক মিলে তাঁকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। সকালে ওই নারী প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা র‍্যাবকে খবর দেন। পরে র‍্যাবের একটি দল দ্রুত অভিযান চালিয়ে দুইজনকে আটক করে, তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

র‍্যাব-৯-এর সিপিএস কোম্পানি কমান্ডার মেজর সাদমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন অপরাধের কথা স্বীকার করেছে এবং ভুক্তভোগীর দেওয়া তথ্যের সঙ্গে তাদের বর্ণনা মিলেছে। তিনি আরও জানান, এই ঘটনায় জড়িত আরও একজন সিএনজি চালক পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad