ওসমানী মেডিকেলে ৩৮ শয্যার হাম আইসোলেশন সেন্টার চালু
Led Bottom Ad

ওসমানী মেডিকেলে ৩৮ শয্যার হাম আইসোলেশন সেন্টার চালু

প্রথম সিলেট প্রতিবেদন

১২/০৫/২০২৬ ২০:৪৭:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের ক্রমবর্ধমান রোগীর চাপ ও সংক্রমণ নিয়ন্ত্রণে ৩৮ শয্যার একটি বিশেষ আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডকে বিশেষভাবে প্রস্তুত করে এই ইউনিটটি চালু করার কথা মঙ্গলবার (১২ মে) নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মূলত সংক্রামক এই রোগ যাতে অন্যান্য রোগীদের মধ্যে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, এপ্রিলের শেষ সপ্তাহ থেকেই বিশেষ রোগী ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করা হয়েছে। শুরুতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০০ শয্যার মাধ্যমে চিকিৎসা কার্যক্রম চললেও রোগীর সংখ্যা বাড়তে থাকায় এখন ওসমানী হাসপাতালেও আইসোলেশন ব্যবস্থা সম্প্রসারণ করা হয়েছে। সোমবার রোগীর সংখ্যা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় ৩২ নম্বর ওয়ার্ডে ৩৮ শয্যার এই নতুন ইউনিটটি চালুর প্রয়োজনীয়তা দেখা দেয়।

পরিচালক আরও জানান, সেবার মান বাড়াতে ইতিমধ্যে ওসমানী হাসপাতালে ১০ শয্যার পিআইসিইউ (PICU) এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭ শয্যার এইচডিইউ (HDU) ইউনিট চালু রয়েছে। হামের রোগীদের আলাদা রেখে সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য দুই হাসপাতালের মধ্যে একটি সমন্বিত ব্যবস্থাপনা অব্যাহত আছে বলেও তিনি উল্লেখ করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad