সিলেটে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
Led Bottom Ad

সিলেটে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০৫/২০২৬ ১১:৪৫:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাত ১০টা ১০ মিনিটের দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ ইঞ্জিনে আগুনের শিখা ও ধোঁয়া দেখে ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, ৩১৩ নম্বর ইঞ্জিনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রেলকর্মী, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি। আগুন নেভানোর পর পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।

ঘটনার কারণ সম্পর্কে রেলওয়ে পুলিশ ও কর্মকর্তারা ভিন্ন ভিন্ন প্রাথমিক ধারণা ব্যক্ত করেছেন। ট্রেনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আবুল হোসেন জানান, ইঞ্জিনের ওপর রাখা কাপড় ভর্তি একটি পাটের বস্তা সিলিন্ডার পাইপের সংস্পর্শে এসে উত্তপ্ত হয়ে আগুন ধরে যায়। অন্যদিকে, সিলেট রেলওয়ে থানার এসআই মো. রাকিবুল হাসান সায়েম জানান, ঘটনার কিছুক্ষণ আগে এক ভাসমান ব্যক্তিকে ইঞ্জিনের কাছে সিগারেট খেতে দেখা গিয়েছিল; তাঁর ফেলে দেওয়া জ্বলন্ত অংশ থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। প্রকৃত কারণ উদঘাটনে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad