সিলেট ওসমানী বিমানবন্দরে পূবালী ব্যাংক ‘গ্রিন লাউঞ্জ’-এর যাত্রা শুরু
Led Bottom Ad

সিলেট ওসমানী বিমানবন্দরে পূবালী ব্যাংক ‘গ্রিন লাউঞ্জ’-এর যাত্রা শুরু

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০৫/২০২৬ ১২:৩৬:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাহকদের ভ্রমণ অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় করতে ‘গ্রিন লাউঞ্জ’ উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টার দিকে ফিতা কেটে আধুনিক ও নান্দনিক এই লাউঞ্জটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

গ্রাহককেন্দ্রিক আধুনিক ও প্রিমিয়াম ব্যাংকিং সেবার অংশ হিসেবে ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের জন্য এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে। উচ্চগতির ওয়াই-ফাই, আরামদায়ক আসন ব্যবস্থা এবং প্রিমিয়াম রিফ্রেশমেন্ট সমৃদ্ধ এই লাউঞ্জটি নির্ধারিত ক্রেডিট কার্ডধারীরা একজন সহযাত্রীসহ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, “গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই লাউঞ্জ উদ্বোধনের মাধ্যমে আমাদের সম্মানিত গ্রাহকদের ভ্রমণ হবে আরও আরামদায়ক ও নিরাপদ।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, কার্ড বিজনেস বিভাগের প্রধান ও উপমহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিখিলেশ করসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পূবালী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকসেবায় ভবিষ্যতে এ ধরনের আরও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad