সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী বিসিবির কাউন্সিলর মনোনীত
Led Bottom Ad

সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী বিসিবির কাউন্সিলর মনোনীত

প্রথম ডেস্ক

১৭/০৫/২০২৬ ১৯:০৭:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। রবিবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল কাইয়ুম চৌধুরী।


এর আগে, বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সহসভাপতি এবং সভাপতির দায়িত্বেও পালন করছেন সিলেট জেলা বিএনপির। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সিন্ডিকেট সদস্যও তিনি।


এদিকে বিসিবির আসন্ন নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া চলছে। বর্তমানে সংস্থাটি তামিম ইকবাল এর নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির অধীনে পরিচালিত হচ্ছে।


বিসিবি নির্বাচন কমিশন ক্লাব, জেলা ও বিভাগ এই তিন ক্যাটাগরি থেকে মোট ১৯২ জন কাউন্সিলরের তালিকা চেয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে।


নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে, যেখানে আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।


তফসিল অনুযায়ী, কাউন্সিলরদের তালিকার ভিত্তিতে ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৮ মে আপত্তি গ্রহণ এবং ১৯ মে শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিতরণ এবং ২১ ও ২২ মে মনোনয়ন জমা নেওয়া হবে। ২৩ মে যাচাই-বাছাই শেষে তালিকা প্রকাশ করা হবে এবং ২৫ মে প্রার্থীতা প্রত্যাহারের পর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।


ঈদুল আজহার বিরতির পর ১ জুন থেকে আবার নির্বাচনী কার্যক্রম শুরু হবে। ৭ জুন রাজধানীর মিরপুরে বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হবে।


নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ এর মনোনয়নে আরও দুইজন পরিচালক যুক্ত হবেন। এরপর নির্বাচিত ২৫ পরিচালকের ভোটে সভাপতি নির্বাচিত হবেন একজন।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad