জৈন্তাপুরে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ১৪
Led Bottom Ad

জৈন্তাপুরে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ১৪

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১৭/০৫/২০২৬ ২৩:২৯:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দালালকেও আটক করা হয়েছে।


আজ রবিবার গভীর রাতে উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তের ১২৮৭ নম্বর পিলার এলাকা দিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার পর পাচারকারীদের সহায়তায় ওই ব্যক্তিদের জৈন্তাপুর সদর এলাকার ভূমি অফিসের বিপরীতে আব্দুল করিম মিয়ার তিনতলা ভবনের একটি কক্ষে গোপনে রাখা হয়। আজ দুপুর ১২টার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ সময় মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. হানিফ মিয়া ভবনের তৃতীয় তলা থেকে শাড়ি বেয়ে নিচে নেমে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে তাঁকে ধরে ফেলেন।


খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) লিটন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ও নারী পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘেরাও করেন। পরে ভবনের নিচতলার একটি ইউনিট থেকে ৯ নারী, ৩ পুরুষ ও ২ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়।


আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের মো. তানজিম উদ্দিন (২৮), পিরোজপুরের মো. হাফিজুর রহমান (৩৯), খুলনার হাসান খান, নুরজাহান খাতুন (৩৫), এশা আক্তার (২৫), সুমি খাতুন ও শিশু আমজাদ শেখ (২), ঢাকার ডেমরার আমেনা আক্তার পলি (৩৩), সাতক্ষীরার নাসরিন আক্তার (২৩) ও সিমরান সুলতানা, নোয়াখালীর রুমি আক্তার (৩৫), খুলনার সোনিয়া বেগম (৩০) এবং যশোরের সবুরণ নেছা (৪৫)।


এছাড়া মানবপাচারের অভিযোগে আটক মো. হানিফ মিয়া উপজেলার ডিবির হাওড় এলাকার ছায়েদ আলীর ছেলে বলে জানা গেছে।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা প্রথম সিলেট কে বলেন, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচারের ঘটনায় আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad