জাফলংয়ে ৭ হাজার ঘনফুট পাথর জব্দ
Led Bottom Ad

খনিজসম্পদ বিভাগের অভিযান

জাফলংয়ে ৭ হাজার ঘনফুট পাথর জব্দ

প্রথম সিলেট প্রতিবেদন

১৯/০৫/২০২৬ ১১:১০:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন ও সীমান্ত এলাকা জাফলংয়ে একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত করা ৬ হাজার ৯২৭ ঘনফুট পাথর জব্দ করেছে সরকারের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। সোমবার (১৮ মে) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের সরাসরি নেতৃত্বে জাফলংয়ের বিভিন্ন কোয়ারি ও পাথর ডাম্পিং এলাকায় এই গুরুত্বপূর্ণ অভিযান চালানো হয়। অভিযানকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ও সার্বিক সহযোগিতায় গোয়াইনঘাট থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সশস্ত্র সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান গণমাধ্যমকে জানান, জাফলং এলাকায় পরিবেশের ক্ষতি করে অবৈধ উপায়ে পাথর উত্তোলন ও মজুতের খবর পেয়ে এই ঝটিকা অভিযান চালানো হয় এবং পরিমাপ শেষে সেখানে আনুমানিক প্রায় সাত হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, জব্দকৃত এই বিপুল পরিমাণ পাথর স্থানীয় দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধির জিম্মায় সুরক্ষায় রাখা হয়েছে এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে এই পাথরগুলো বিক্রি করে অর্জিত অর্থ সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। জাফলংয়ের চিরচেনা অপরূপ প্রকৃতি, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কঠোর ও জাবাবদিহিতামূলক অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন এই কর্মকর্তা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad