কোম্পানীগঞ্জে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৯/০৫/২০২৬ ১৬:০৩:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

"কৃষিই সমৃদ্ধি" প্রতিপাদ্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিলেটের কৃষি এগিয়ে নিতেই এমন আয়োজন। আধুনিক প্রযুক্তি ছাড়া এখন কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব নয়। তাই কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে এবং তার যথাযথ ব্যবহার করতে হবে। সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দিচ্ছে এবং প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে অবগত করেছে। কৃষকরা এর সঠিক ব্যবহার করলে আধুনিক কৃষিতে এগিয়ে যাবে আমাদের দেশ। অনুষ্ঠান শেষে অতিথিরা উপজেলা পরিষদ মাঠে কৃষি মেলার স্টল গুলো পরিদর্শন করেন।


১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলা মেলায় ১২টি স্টলের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কৃষিতে উন্নতি করা যায় তার প্রদর্শনী করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে স্টল গুলোর তত্ত্বাবধানে রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। মেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারকারী কৃষকরাও অংশগ্রহণ করছেন।


কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাজিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আব্দুর সাকুর, ভেটেরিনারি সার্জন মাহমুদা ইয়াসমিন মুক্তা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী খুরশেদ আলম প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার সুমন, ক্রিড়া সম্পাদক আব্দুল হামিদ, সিনিয়র সদস্য সুহেল রানা ও শাহিন আহমদ প্রমুখ।


অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ দিলওয়ার হুসেন।

সোহেল রানা/ ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad