কোম্পানীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালী বের করা হয়। র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সহকারী কমিশনার ভূমি পলাশ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ আলী, তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিন, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী খুরশেদ আলম প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার সুমন, ক্রিড়া সম্পাদক আব্দুল হামিদ, সিনিয়র সদস্য সুহেল রানা ও শাহিন আহমদ, ব্যবসায়ী হাজী বশর আহমদ প্রমুখ।
সোহেল রানা/এআর
মন্তব্য করুন: