আজ মিলছে ৩১ মে’র আসন
শুরু হলো ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি
পবিত্র ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রির মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন দুই শিফটে এই টিকিট বিক্রি করা হচ্ছে, যার অংশ হিসেবে আজ দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি। ঘোষিত সূচি অনুযায়ী, আগামীকাল ২২ মে বিক্রি করা হবে ১ জুনের অগ্রিম টিকিট; এছাড়া ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে পর্যায়ক্রমে ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। ঈদযাত্রায় কালোবাজারি রোধ ও যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসনের টিকিট শুধু অনলাইনের (বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ) মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। একজন যাত্রী একাউন্ট থেকে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন, তবে একের অধিক আসনের টিকিট কেনার ক্ষেত্রে অবশ্যই সহযাত্রীদের নাম ও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের তথ্য উল্লেখ করতে হবে।
এ রহমান
মন্তব্য করুন: