জৈন্তাপুরে ১১ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবা গ্রেপ্তার
Led Bottom Ad

জৈন্তাপুরে ১১ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২১/০৫/২০২৬ ১০:৪৭:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের ১১ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আকবর হোসেন (৩৬) নামে এক পাষণ্ড বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরের দিকে পুলিশি পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত আকবর উপজেলার ঘিলাতৈল গ্রামের বাসিন্দা। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে ওই শিশুকে বাড়িতে প্রথম দফায় ধর্ষণ করে তার বাবা আকবর। এরপর সর্বশেষ গত ১৯ মে ভোররাতে নিজ বসতঘরেই ওই শিশুটি পুনরায় বাবার লালসার শিকার হয়। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি তার মাকে বিষয়টি খুলে বললে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের সহায়তায় বুধবার জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-১২) দায়ের করেন।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে এবং ঘটনার শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর প্রস্তুতি চলছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad