সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৭
Led Bottom Ad

সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৭

প্রথম সিলেট প্রতিবেদন

২২/০৫/২০২৬ ১৪:৩৬:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে।


স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে।


এদিকে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে মোট ২৮৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে (ল্যাব) নতুন কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৭৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ২২ মে পর্যন্ত বিভাগে মোট ১৫৮ জনের শরীরে পরীক্ষাগারে হামের উপস্থিতি নিশ্চিত (কনফার্মড) হয়েছে। এখন পর্যন্ত মারা যাওয়া ৪৭ জন শিশুর মধ্যে ৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন। বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad