তিন দফা দাবিতে সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
Led Bottom Ad

তিন দফা দাবিতে সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

প্রথম ডেস্ক

২২/০৫/২০২৬ ২০:৩৪:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শিক্ষাখাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ। আজ শুক্রবার (২২ মে) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।


সংগঠনের অন্য দুটি দাবি হলো—প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক নিয়োগ এবং একই ধারার বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সার্বজনীন শিক্ষানীতি প্রণয়ন করা।



ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সন্দীপ দাসের সভাপতিত্বে সমাবেশে তিন দফা দাবির পাশাপাশি সারাদেশে অব্যাহত খুন এবং নারী ও শিশু ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবিও জানানো হয়।


সংগঠনের সাধারণ সম্পাদক সুস্মিতা বিশ্বাস অথৈয়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের সংগঠক স্বাধীন দেব, জেলা সংসদের স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক অঝর তালুকদার এবং সহকারী সাধারণ সম্পাদক প্রতীক দাস। এ সময় সংগঠনের জেলা সংসদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সমাবেশে বক্তারা বলেন, যেখানে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও গবেষণাগারে শিক্ষা-গবেষণায় ব্যস্ত থাকার কথা, সেখানে আজ শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে রাজপথে আন্দোলন করতে হচ্ছে। দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সব অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad