বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট সফরে আসছেন রবিবার
Led Bottom Ad

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট সফরে আসছেন রবিবার

প্রথম ডেস্ক

২৩/০৫/২০২৬ ২১:২৭:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি রবিবার (২৪ মে) এক সরকারি সফরে সিলেট আসছেন । বাণিজ্য মন্ত্রণালয়ের এক সরকারি স্মারক সূত্রে জানা গেছে, মন্ত্রী রবিবার দুপুর ২ টায় ঢাকার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল ৩:১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। 


একই দিন বিকেল ৪ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি বিকেল ৪:৩০ মিনিটে সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেল ৫:৩০ মিনিটে তিনি সিলেটের সোনা তোলা এলাকায় নিহত ছোট শিশু ফাহিমার বাড়ি পরিদর্শন করবেন এবং পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। 


সফর শেষে রাত ৮:২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন এবং রাত ৯:২০ মিনিটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মন্ত্রীর এই সরকারি সফরকে কেন্দ্র করে ঢাকা ও সিলেটের বিভাগীয় ও স্থানীয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad