সিলেটে প্রধান প্রধান ঈদ জামাতের সময়সূচি
Led Bottom Ad

সিলেটে প্রধান প্রধান ঈদ জামাতের সময়সূচি

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/০৫/২০২৬ ০০:১৮:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল আযহা বা কুরবানির ঈদ মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবের মূল চেতনা হলো ত্যাগ, আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য। হযরত ইব্রাহিম (আঃ) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আঃ)-এর মহান ত্যাগের স্মৃতিবিজড়িত এই দিনটি আমাদের শিক্ষা দেয় যে, স্রষ্টার সন্তুষ্টির জন্য অহংকার, স্বার্থপরতা ও পশুবৃত্তি কুরবানি করাই প্রকৃত ইবাদত।


ঈদের দিন সকালে ঈদগাহে সর্বস্তরের মানুষের একসঙ্গে নামাজ আদায় করার মধ্য দিয়ে ভ্রাতৃত্ব ও সাম্যের এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপিত হয়। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাতারবন্দী হওয়া এবং নামাজের পর কুরবানির গোশত ও আনন্দ সবার মাঝে বিলিয়ে দেওয়ার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।


এই মহিমান্বিত দিনটিকে বরণ করে নিতে আধ্যাত্মিক নগরী সিলেট পুরোপুরি প্রস্তুত। নিচে নগরের প্রধান প্রধান ঈদ জামাতের সময়সূচি ও স্থান তুলে ধরা হলো:


এবারো সিলেটে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামায়াতে নামাজের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। নামাজে ইমামতি করবেন ঐ মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।


## দরগাহে শাহজালাল (র.) জামে মসজিদ : নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামায়াত ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়-বৃষ্টি বেশী হলে দুটি জামায়াত অনুষ্ঠিত হবে। তখন সকাল ৯টায় ২য় জামাত অনুষ্ঠিত হবে, এতে ইমামতি করবেন ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।


## আলীয়া মাদরাসা মাঠ: ঐতিহ্যবাহী সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। জামাতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ।


## কুদরত উল্লাহ জামে মসজিদ: নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়, ইমামতি করবেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।


## কালেক্টরেট মসজিদ : নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬টায়। জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।


এছাড়া, শাহপরান (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।


পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন মুহূর্তে আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে এবং নিজ নিজ সুবিধাজনক সময়ে নির্ধারিত স্থানে জামাতে শরিক হওয়ার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে। ত্যাগের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad