জকিগঞ্জে দৃষ্টিনন্দন ওয়াকওয়ের উদ্বোধন

জকিগঞ্জে দৃষ্টিনন্দন ওয়াকওয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০২/০৬/২০২৬ ২২:১০:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় জনসাধারণের প্রাতঃভ্রমণ ও বৈকালিক বিনোদনের জন্য নবনির্মিত ওয়াকওয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ০২ জুন সন্ধ্যা ৬ ঘটিকায় জকিগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ওয়াকওয়ের উদ্বোধন করা হয়। ​নবনির্মিত এই ওয়াকওয়েটি যৌথভাবে উদ্বোধন করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস।

​উদ্বোধনী অনুষ্ঠানে জকিগঞ্জ পৌরসভার সাবেক জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।​উদ্বোধন শেষে অতিথিরা ওয়াকওয়েটি ঘুরে দেখেন এবং এর সৌন্দর্য ও নির্মাণশৈলীর প্রশংসা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উপজেলা পরিষদের সামনের এই এলাকাটিকে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার পাশাপাশি নাগরিকদের সুস্বাস্থ্য রক্ষায় হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করতেই এই ওয়াকওয়েটি নির্মাণ করা হয়েছে। এটি চালুর ফলে স্থানীয় বাসিন্দারা বিশেষ করে পথচারী ও স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা ব্যাপকভাবে উপকৃত হবেন।

​অনুষ্ঠানে আগত সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ওয়াকওয়েটি জকিগঞ্জ পৌর শহরের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আগামীতেও জকিগঞ্জের সার্বিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমুখী প্রকল্প অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মোর্শেদ লস্কর/এআর

মন্তব্য করুন: