নজরুল একাডেমি সিলেটের উপদেষ্ঠা কমিটি গঠন

নজরুল একাডেমি সিলেটের উপদেষ্ঠা কমিটি গঠন

প্রথম ডেস্ক

১১/০৬/২০২৬ ১৪:৪০:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‎নজরুল একাডেমি সিলেটের উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়েছে। ১০ (জুন) বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় নগরের জিন্দাবাজারে নজরুল একাডেমিতে আহ্বায়ক কমিটির এক সভায় উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়।


একাডেমির সভাপতি বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সবসম্মতিক্রমে উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।


উপদেষ্ঠা কমিটির সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নাসিম হোসাইন, সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ূম জালালী পংকী, বিশিষ্ঠ নজরুল স্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়া সংগঠক বদরুদোজা বদর, কবি লেখক ও গবেষক সালেহ আহমদ খসরু, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন, শিক্ষাবিদ অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব,


‎সমাজ সেবক মোহাম্মদ তৈবুর রহমান, সমজ রেসবক শিবব্রত ভৌমিক চন্দন, বিশিষ্ট ববসায়ী শাহিদ আহমদ চৌধুরী সমাজসেবী হারুণ আল রশীদ দিপু ও কবি মো. বাহার উদ্দিন বাহার।


আহ্বায়ক কমিটির বুধবারের সভায় উপস্থিত ছিলেন - দেওয়ান তৌফিক মজিদ লায়েক, আহমদ জুলকারনাইন, খলিলুর রহমান খোকন. সামসুল আলম শজিদ, অধ্যক্ষ নিজাম উদিন তরফদার, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মনিরুল ইসলাম আশরাফ হোসাইন আরমান, হানিক আহমদ চৌধুরী, ফয়ছল ইউসুফ, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়ের, অধ্যাপক আবু মুছা তারেক প্রমুখ।

তানজুমা তাবাসসুম

মন্তব্য করুন: