সিলেটে নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে বিয়াম ফাউন্ডেশনের মতবিনিময়

সিলেটে নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে বিয়াম ফাউন্ডেশনের মতবিনিময়

প্রথম ডেস্ক

১৪/০৬/২০২৬ ১৮:২৭:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে নারী উদ্যোক্তাদের বর্তমান বাস্তবতা, ব্যবসায়িক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুন (শনিবার) সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SWCCI)-এর কার্যালয় পরিদর্শনে আসেন বিয়াম ফাউন্ডেশন রিসার্চ সেন্টার (BFRC)-এর নির্বাহী পরিচালক ড. মোঃ মফিজুর রহমান। এ সময় চেম্বারের নেতৃবৃন্দ ও স্থানীয় নারী উদ্যোক্তাদের সঙ্গে তাঁর এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এর আগে বিয়াম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কার্যালয়ে পৌঁছালে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা’র নেতৃত্বে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানানো হয়।


মতবিনিময় সভায় চেম্বারের পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাইমা সুলতানা চৌধুরী, জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, গাজী জিনাত আফজা ও তাহমিনা হাসান চৌধুরী। এছাড়াও বিভিন্ন খাতে সফলভাবে কাজ করা সিলেটের বেশ কয়েকজন স্বনামধন্য নারী উদ্যোক্তা এ সময় উপস্থিত ছিলেন।


সভায় নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, গবেষণাভিত্তিক উদ্যোক্তা বিকাশ, প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে পারস্পরিক সহযোগিতার বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, "ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের প্রতি বিশেষ গুরুত্বারোপসহ ব্যবসা পরিচালনার সহজীকরণ (Ease of Doing Business)" নিয়ে একটি গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নারী উদ্যোক্তারা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাঁদের বাস্তব অভিজ্ঞতা, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন। ড. মোঃ মফিজুর রহমান উদ্যোক্তাদের এই বিষয়গুলো অত্যন্ত মনোযোগসহকারে শোনেন এবং তাঁদের কার্যক্রমের প্রশংসা করেন।


চেম্বার সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি নতুন চিন্তা, নতুন সম্ভাবনা এবং কার্যকর অংশীদারিত্বের পথ তৈরি করবে। গবেষণা, প্রশিক্ষণ এবং উদ্যোক্তা উন্নয়নের সমন্বিত উদ্যোগই পারে নারীদের আরও এগিয়ে নিতে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে।


সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিবারের পক্ষ থেকে ড. মোঃ মফিজুর রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। নেতৃবৃন্দ জানান, তৃণমূলের নারী উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাঁদের সম্ভাবনা ও চ্যালেঞ্জের কথা শোনার এই আন্তরিক আগ্রহ আগামীতে নারীদের ব্যবসায়িক ক্ষেত্রে আরও বড় উৎসাহ ও প্রেরণার উৎস হয়ে থাকবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: