ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত

ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১২/১১/২০২৬ ১২:২৭:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ছাতক উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক শ্রীমতি কলি তালুকদার আরতি ও সদস্য সচিব শ্রী বিমল বণিক স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী বিপ্লব কান্তি তালুকদার এবং সদস্য সচিব হয়েছেন শ্রী কালিদাস পোদ্দার।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শ্রী প্রণয় আচার্য্য মুন্না, শংকর দত্ত, বিমান ঘোষ, পংকজ দত্ত, রিপন চন্দ্র দাশ, কৃপেশ চন্দ, দীপক দেবনাথ, সুমন দাস ও অপু রঞ্জন দাস।

অনুমোদিত এ কমিটিকে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে ছাতক উপজেলার প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন এবং উপজেলা সম্মেলন আহ্বানের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সুজন তালুকদার -রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad