রাতারগুলে আ.লীগ নেতা রনজিতের গোপন সমাবেশ: রিসোর্টে তালা, আটক ৪

রাতারগুলে আ.লীগ নেতা রনজিতের গোপন সমাবেশ: রিসোর্টে তালা, আটক ৪

প্রথম সিলেট প্রতিবেদন

১১/১১/২০২৬ ২০:২০:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা রনজিত সরকার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ গোপন সমাবেশ করার ঘটনায় দুই রিসোর্টকর্মীসহ চারজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে আলোচিত ওই রিসোর্টটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, বুধবার ভোরে গোয়াইনঘাটের রাতারগুলে অবস্থিত ‘সোহেল স্কয়ার রিসোর্ট’ সিলগালা বা তালা মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। দুই রিসোর্টকর্মীসহ চারজনকে আটকের পাশাপাশি এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই সমাবেশে বক্তব্য দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা রণজিত সরকার। ভিডিওটিতে তাকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। এই ঘটনা জানাজানি হওয়ার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিও দেখে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলা পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad