জকিগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার

জকিগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১১/১১/২০২৬ ১৮:২৯:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল কাদির (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জকিগঞ্জ উপজেলার লোহারমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

​গ্রেফতারকৃত আব্দুল কাদির জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের মৃত ইশাহিদ আলীর ছেলে। তিনি একজন তালিকাভুক্ত ও পেশাদার মাদক ব্যবসায়ী।

​পুলিশ জানায়, ইতিপূর্বেও এই আসামিকে ২ বছরের সাজা পরোয়ানামুলে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছিল। পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে বর্তমানে আরও ৫টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

​বুধবার (১১ নভেম্বর) সকালে যথাযথ পুলিশি প্রহরায় গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

মোর্শেদ লস্কর/ তাহির আহমদ/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad