সিলেটে বিশিষ্ট মোটর মেকানিক কানু পালের পরলোকগমন
সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন চালিবন্দর শাখার সিনিয়র সদস্য ও বিশিষ্ট রেডিয়েটর মেকানিক কানু পাল আর নেই। সোমবার (২২ জুন) সকালে সিলেট শহরের কদমতলীস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে প্রবীণ এই মেকানিকের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন। সংগঠনের সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দসহ সকল শাখা কমিটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে প্রয়াতের আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন: "কানু পালের মৃত্যুতে ইউনিয়ন একজন দক্ষ, নিবেদিতপ্রাণ ও প্রবীণ অভিভাবককে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়। সিলেটের মোটর মেকানিক অঙ্গনে তাঁর সততা ও অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।"
সজল আহমেদ
মন্তব্য করুন: