সিলেটে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য থেকে তৈরি হবে জ্বালানি
সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম 'বায়োড্রায়িং প্ল্যান্ট' স্থাপন করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে নগরভবন সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই প্রকল্পের অগ্রগতি ও কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
পরিবেশবান্ধব ও আধুনিক ব্যবস্থা: সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, এই প্ল্যান্টটি বর্জ্যকে জ্বালানিতে রূপান্তরের মাধ্যমে একটি বৃত্তাকার অর্থনীতি (Circular Economy) গড়ে তুলতে সাহায্য করবে।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের শহরের বর্জ্যে প্রায় ৭০% পানি থাকে, যা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা ব্যয়বহুল। বায়োড্রায়িং প্রযুক্তিতে অণুজীবের প্রাকৃতিক তাপ ও নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহ ব্যবহার করে বর্জ্যের আর্দ্রতা দ্রুত শুকিয়ে সেটিকে জ্বালানি উপযোগী করা হয়।
মতবিনিময় সভায় সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং 'লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি'-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রোদ্দুর রিফাত/ তাহির আহমদ
মন্তব্য করুন: