জকিগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক
সিলেটের জকিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) জকিগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার আকাকল্যাণ গ্রামের মৃত আলী আহমদের ছেলে জুবায়ের আহমেদ।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমা জিআর মামলা নং-১৫৫/২০১১-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল-৩(খ) অনুযায়ী দায়ের করা মামলায় আদালত জুবায়ের আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সিলেট জেলা পুলিশের চলমান অপরাধ ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলার মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মোর্শেদ লস্কর /সজল আহমদ
মন্তব্য করুন: