বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান

বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২৮/০৬/২০২৬ ০০:১০:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথে 'সোনাপুর চ‍্যারিটি গ্রুপ'র পরিচালক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান সাহেবের পক্ষ থেকে উপজেলার লামাকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এক জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা (গাইড বই) উপহার দেয়া হয়েছে।


শনিবার (২৭ জুন) বাদ আসর স্থানীয় গোলচন্দ বাজারস্থ চ‍্যারিটি গ্রুপের কার্যালয়ে দুর্লভপুর গ্রামের হুসিয়ার আলী মেয়ে দুর্লভপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মোছা. সায়মা বেগমের কাছে এক সেট গাইড বই সোনাপুর চ‍্যারিটি গ্রুপের সদস্যদের মাধ্যমে হস্তান্তর করা হয়।


এসময় বিশ্বনাথ প্রেসক্লাব ও সোনাপুর চ‍্যারিটি গ্রুপের সদস্য ফারুক আহমদ, চ‍্যারিটি গ্রুপের সদস্য মো. তারেকুল ইসলাম, মাহবুব হাসান আব্দুল করিম উপস্থিত ছিলেন।


মহান আল্লাহ পাক যেন আলহাজ আজিজুর রহমান সাহেবের প্রতিটি খেদমতের মধ্যে মকবুলিয়াত দ্বান করেন। আমিন !

ফারুক আহমদ/ সজল আহমদ

মন্তব্য করুন: