দক্ষিণ সুরমায় সীতারাম সার্বজনীন পূজা কমিটি গঠন

সভাপতি নান্টু,সম্পাদক উজ্জ্বল

দক্ষিণ সুরমায় সীতারাম সার্বজনীন পূজা কমিটি গঠন

প্রথম ডেস্ক

০১/০৮/২০২৬ ১৯:৩৫:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ২৭ নং ওয়ার্ডের কৃষ্ণপুর (কিষাণপুর) এলাকায় সীতারাম সার্বজনীন পূজা কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সন্ধ্যায় সীতারাম সার্বজনীন পূজা কমিটির প্রধান উপদেষ্টা শ্রী কৃষ্ণ ঘোষের বাসভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা শ্রী কৃষ্ণ ঘোষ। এতে কৃষ্ণপুর এলাকার সনাতনী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সবার মতামতের ভিত্তিতে নান্টু কুমার ঘোষকে সভাপতি(৫ম বারের মত)  ও উজ্জ্বল রঞ্জন চন্দকে সাধারণ সম্পাদক (১২তম বারের মত) করে ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় পূজার সার্বিক প্রস্তুতি, সম্প্রীতি বজায় রাখা এবং সফলভাবে পূজা আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad