জকিগঞ্জে হাফছা মজুমদার ‘প্রতিভা নিবাস’ এর উদ্যোগে বিদায় সংবর্ধনা
Led Bottom Ad

জকিগঞ্জে হাফছা মজুমদার ‘প্রতিভা নিবাস’ এর উদ্যোগে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

৩১/০৮/২০২৫ ১৯:৪৯:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জকিগঞ্জে হাফছা মজুমদার প্রতিভা নিবাসের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগষ্ট)  সকালে প্রতিষ্ঠানের  হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ট্রাস্টের সহকারী সচিব শুভ্রকান্তি দাসের সঞ্চালনায় ও ট্রাস্টের সভাপতি মেজর. অবসর প্রাপ্ত নাজিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফিজ মজুমদার শিক্ষাট্রাস্টের সেক্রেটারী মো.কুতুব উদ্দিন, নুরুজ্জামান তাপাদার পিন্টু, হাফছা মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আতাহার আলী সরকার, অভিভাবক রুহুল আমিন, প্রতিভা নিবাসের শিক্ষার্থী বৃষ্টি প্রমূখ। বিদায়ী শিক্ষার্থী রিফা সানজিদা নাবিলাহ, বুশরা বেগম, অনন্যা দাস ঐশী, তায়্যিবা সুলতানা, তাওহিদা জান্নাত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত তাহমিদা রহমান সাফি, সাঈদা ফয়ছল চৌধুরী, নাফিয়া বেগম, বুশরা জান্নাত রাহি তাদের আবেগঘন বক্তব্যের মাধ্যে তাদের অভিব্যক্তি প্রকাশ করে। 


হাফিজ মজুমদার শিক্ষা ট্রাসের অর্থায়নে প্রতিভা নিবাস জকিগঞ্জ-কানাইঘাটের ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির ৬০ জন মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আবাসিকভাবে পরিচালিত হয়ে আসছে। সাবেক এমপি ট্রাস্টের প্রতিষ্ঠানা হাফিজ আহমদ মজুমদারের সহধর্মীনি মহীয়সী নারী হাফছা মজুমদারের নামে প্রতিষ্ঠিত প্রতিভা নিবাসে এবারের এইচএসসি পরীক্ষা সম্পন্নের মাধ্যমে ১ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নানা আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়। পরে প্রতিভা নিবাসের শিক্ষার্থীদের আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন, হাফছা মজুমদার মহিলা ডিগ্রিকলেজের শিক্ষকবৃন্দ, প্রতিভা নিবাসের শিক্ষার্থী ছাড়াও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad