দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রথম সিলেট প্রতিবেদন

১৯/১১/২০২৬ ১২:০০:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ড এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

নগরের রিকাবীবাজার, চৌহাট্টা, আম্বরখানা, বালুচর, টিলাগড়, শিবগঞ্জ, নাইওরপুল ও জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন নেতাকর্মীরা। পরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে মিফতাহ্ সিদ্দিকী বলেন, কারা আবার রাস্তায় নেমেছে, তা জনগণ দেখছে। আগুন-সন্ত্রাসের মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। এসব অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি অতীতেও সাধারণ মানুষের পাশে ছিল, এখনো আছে। জনগণের জানমাল ও সম্পদ রক্ষায় দলটি সবসময় কাজ করে যাচ্ছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি জনগণের সঙ্গে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, দেশের জনগণের আস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। কিন্তু দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ডিসেম্বরকে সামনে রেখে আবারও আগুন-সন্ত্রাসের মাধ্যমে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত এবং উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। যারা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে বিএনপি।

মিফতাহ্ সিদ্দিকী আরও বলেন, ‘অতীতেও এ দেশের সাধারণ মানুষ তাদের অপতৎপরতা প্রতিহত করেছে। ফ্যাসিবাদের দোসর ও সন্ত্রাসীরা অতীতে দেশ ছেড়ে পালিয়েছে। তারা আর কখনো এ দেশের মাটিতে জায়গা করে নিতে পারবে না।’

এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, একই রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ড এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীর নেতৃত্বেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad