পররাষ্ট্র সচিবের স‌ঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র সচিবের স‌ঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম ডেস্ক

১৯/১১/২০২৬ ১২:১৪:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বুধবার (১৮ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্র স‌চি‌বের দফতরে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

সাক্ষাৎকা‌লে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ স্থাপন, অভিবাসন ও গতিশীলতাসংক্রান্ত সহযোগিতা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নিয়মিতভাবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

নয়াদিল্লিতে অবস্থানরত স্লোভেনিয়ার এই রাষ্ট্রদূত মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad