বড়লেখায় যুবলীগ নেতা সুনাম উদ্দিন সুমনের বিএনপিতে যোগদান
মৌলভীবাজারের বড়লেখায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন উপজেলা যুবলীগের সদস্য সুনাম উদ্দিন সুমন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বড়লেখা মধ্যবাজার শ্রমিক অফিসে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তিনি।
যোগদান অনুষ্ঠানে স্থানীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ তাঁকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
সুনাম উদ্দিন সুমন বড়লেখা উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে তিনি বড়লেখা মধ্যবাজার সিএনজি কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা যুবলীগের সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল জব্বার, মধ্যবাজার সিএনজি কমিটির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, দক্ষিণবাজার সিএনজি কমিটির সাধারণ সম্পাদক সবুজ আহমদ, কবির আহমদসহ উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতারা সুনাম উদ্দিন সুমনের বিএনপিতে যোগদানকে স্বাগত জানান এবং ফুলের মালা দিয়ে তাঁকে দলে বরণ করে নেন।
উল্লেখ্য, তাঁর এই যোগদানকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
হিফজুর রহমান -রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: