সিলেটে অবৈধ অটোরিকশা বন্ধে পরিবহন মালিকদের হুঁশিয়ারি
Led Bottom Ad

সিলেটে অবৈধ অটোরিকশা বন্ধে পরিবহন মালিকদের হুঁশিয়ারি

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০৬/২০২৫ ১০:২৬:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-ঢাকা মহাসড়কসহ সিলেট অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে অবৈধ সিএনজি অটোরিকশা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করেছে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-বালাগঞ্জ-খাদিমপুর বাস মিনিবাস মালিক গ্রুপ। পাশাপাশি নতুন করে সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন দেয়ার পায়তারা বন্ধের আহ্বানও জানান তারা।


শনিবার (১৪ জুন) সন্ধ্যায় সিলেট নগরীর টার্মিনাল রোডের আছমা ম্যানশনস্থ গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ নুরুর রহমান শাহনূর। সেক্রেটারি আব্দুল কাইয়ুম সভা পরিচালনা করেন।


সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মৌরশ আলী, শামছুদ্দিন বাবু ধন, মোক্তার আহমদ, পারভেজ মিয়া, আব্দুল আজিজ, হাজী কয়েছ উদ্দিন, শ্রী অরুণ কুমার দেবনাথ, হাজী ফরিদুর রহমান, আফতাব উদ্দিন, মোঃ রায়হান হোসেন, নুর মিয়া, রৌশন আলী, শ্রী বিজিত তমাল, নুরুল ইসলাম ও লয়লু মিয়া প্রমুখ।


বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মহাসড়কে অনুমোদনহীন সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত টমটম ও ইজিবাইক চলাচলের ফলে বৈধ বাস-মিনিবাস সেবার আর্থিক ক্ষতি হচ্ছে। এর ফলে সড়কে শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে, দুর্ঘটনা বাড়ছে, এমনকি ছিনতাইয়ের ঘটনাও বৃদ্ধি পেয়েছে।


তারা বলেন, পাকিস্তান আমল থেকেই এই মহাসড়কে তাদের বৈধ যানবাহন সাধারণ যাত্রী পরিবহনের দায়িত্ব পালন করছে। অথচ সম্প্রতি কিছু ব্যক্তি বেআইনিভাবে নতুন সিএনজি রেজিস্ট্রেশনের অপচেষ্টা চালাচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।


পরিবহন মালিকরা সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কঠোর আইনগত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।


বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবৈধ যানবাহন বন্ধ ও নতুন রেজিস্ট্রেশনের অপচেষ্টা বন্ধ না হলে তারা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad