কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূকম্পন অনুভূত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট থেকে ১০টা ৩৯ মিনিটের মধ্যে এই কম্পন অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫.৭ বলে জানা গেছে। তবে একই মাত্রার আগের ভূমিকম্পগুলোর তুলনায় আজকের কম্পন ছিল উল্লেখযোগ্যভাবে বেশি তীব্র।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা জানান, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্যমতে, কম্পনের উৎপত্তি ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে, যা তুলনামূলকভাবে কাছাকাছি হওয়ায় ঢাকা ও আশপাশের এলাকায় তীব্রভাবে অনুভূত হয়। কম্পন শুরু হতেই রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ঘর-বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। বিভিন্ন অফিস, বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূমিকম্প অনুভূত হওয়ার পর প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এর কেন্দ্রস্থল ছিল ভারতের ত্রিপুরায়, যা বাংলাদেশের ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করে কেন্দ্রস্থল বাংলাদেশেই — মাধবদীতে। এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এ রহমান
মন্তব্য করুন: