বাউলদের ওপর হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে
Led Bottom Ad

সংবাদ সম্মেলনে প্রেস সচিব

বাউলদের ওপর হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে

প্রথম ডেস্ক

২৭/১১/২০২৫ ১৮:৪৫:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাউলদের ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “মানিকগঞ্জের পুলিশ এই নির্দেশনা অনুযায়ী কাজ করছে। একই সঙ্গে অন্য দুই-এক জায়গায় যেখানেই হামলা হয়েছে, সেখানে সাঁড়াশি অভিযান চলছে।”


সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কর্মসূচি করতে গেলে মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও খুলনায় হামলার শিকার হন বাউল শিল্পীরা। এসব ঘটনার পর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে বলে জানান শফিকুল আলম।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad