শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা আজ
Led Bottom Ad

পূর্বাচলে প্লট জালিয়াতি

শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা আজ

প্রথম ডেস্ক

০১/১২/২০২৫ ১০:০৭:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করবেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। দুদক এ মামলা দায়ের করে চলতি বছরের ১৩ জানুয়ারি। এর আগে দুদকের অন্য তিন মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার আসামিদের মধ্যে শুধু রাজউকের কর্মচারী খুরশীদ আলম কারাগারে রয়েছেন। বাকি ১৬ জন–ই পলাতক।

দুদক সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়ম করে শেখ রেহানা ১০ কাঠা প্লট নিয়েছেন—এ অভিযোগে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে ৩১ জুলাই আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মামলাটিতে মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন। রায়কে কেন্দ্র করে আদালতপাড়ায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad