এক মামলায় শেখ হাসিনাকে ৫ বছর, রেহানাকে ৭ বছর ও টিউলিপকে ২ বছরের সাজা
Led Bottom Ad

পূর্বাচল প্লট জালিয়াতির অভিযোগ

এক মামলায় শেখ হাসিনাকে ৫ বছর, রেহানাকে ৭ বছর ও টিউলিপকে ২ বছরের সাজা

ঢাকা অফিস

০১/১২/২০২৫ ১৪:১৩:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে আদালত সোমবার বেলা পৌনে ১২টায় রায় ঘোষণা করেছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর, তাঁর বোন শেখ রেহানাকে ৭ বছর এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া মামলার অপর ১৪ আসামিকেও ৫ বছরের সাজা দেওয়া হয়েছে। তিনজনের প্রতিকেও এক লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

রায়ে নির্দেশ দেওয়া হয়েছে, শেখ রেহানার নামে পূর্বাচলের বরাদ্দকৃত প্লট বাতিল হবে। মামলাটি ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করেছিল। ইতিপূর্বে দুদকের তিনটি মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের সাজা দেওয়া হয়েছিল।

দুদক সূত্র জানায়, মামলায় অভিযুক্ত রাজউক কর্মকর্তা খুরশীদ আলম একমাত্র কারাগারে রয়েছেন; বাকি ১৬ জন পলাতক। মামলায় মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মো. সালাহ উদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, বিভিন্ন রাজউক সদস্য ও কর্মকর্তারা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad