ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
Led Bottom Ad

ডিসি-ইউএনওকে রিটার্নিং কর্মকর্তা করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা অফিস

০৩/১২/২০২৫ ১৭:৪৬:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এই রিট আবেদন করেন।

রিটে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার জায়গায় জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে মর্মে রুল জারির আবেদন করা হয়েছে। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন-সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।

রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আইনজীবীরা জানান, আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিটের শুনানি হতে পারে।

এর আগে গত ২৯ নভেম্বর সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad