সিলেটে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ ‍উদ্ধার

সিলেটে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ ‍উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

০১/০৭/২০২৫ ০২:০১:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে  সিলেট এয়ারপোর্ট থানার কান্দিপাড়া টিলাগাঁও গ্রামে। নিহতের নাম অন্তরা দাস (২৩) । তিনি সুনামগঞ্জের দিরাই থানার কুচিরগাঁওয়ের মলয় কান্তি দাস অঞ্জু ও অমায়া রানী দাসের মেয়ে। অন্তরা দাস সুনামগঞ্জ সরকারি কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তারা এয়ারপোর্ট থানার কান্দিপাড়া টিলাগাঁওয়ে থাকেন।


পরিবার সদস্যরা জানান, ঘটনার সময় অন্তরার নিজের ঘরে উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন এবং তার মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। দীর্ঘ সময় ধরে গান চলতে থাকায় সন্দেহবশত তিনি মেয়ের কক্ষে প্রবেশ করে তার মরদেহ বিছানার উপর এবং সিলিং ফ্যানের সাথে তার ওড়না বাঁধা অবস্থায় দেখতে পান। অন্তরার ছোট বোন তখন কোচিং-এ, পিতা ব্যবসায়িক কাজে বাইরে এবং ছোট ভাই হবিগঞ্জে।


বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুল বাছেদ সরকার। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: