তোশিবার নগ্ন পোষাকে সিলেটে সমালোচনার ঝড়
Led Bottom Ad

তোশিবার নগ্ন পোষাকে সিলেটে সমালোচনার ঝড়

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/০৭/২০২৫ ১৬:৪৯:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

একটি প্রোগ্রামে সঙ্গীত পরিবেশন করছেন সিলেটের জনপ্রিয় কণ্ঠশিল্পী তোশিবা। প্রোগ্রামে সঙ্গীত পরিবেশনকালে তোশিবার পরনে ছিল একটি শর্ট জামা। সাথে খোলা একটি কটি। এমন পোশাকে তোশিবার তলপেট পুরোটাই দেখা যাচ্ছে। সেই সাথে পায়জামার দৃশ্যটি ছিল আরও লজ্জাজনক। তোশিবার গানের প্রোগ্রামে জামা পরিধানের এমন নগ্ন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অনেকেই প্রোগ্রামের সেই ছবি ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেই সব পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে নানা সমালোচনায়। গান গাইতে গাইতে তিনি দর্শক স্রোতাদের কাছে ঘেঁষে টাকার নোটও গ্রহণ করতে দেখা গেছে। জানা গেছে সঙ্গীতশিল্পী তোশবার এই গানের প্রোগ্রামটি ১ জুলাই টরেন্টোর টরেন্টের ডেন্টনিয়া পার্কে আয়োজিত সময়ের মেলায় অনুষ্ঠিত হয়।


পোস্টের অধিকাংশের মন্তব্য ছিল- তোশিবার সঙ্গীত প্রতিভায় মুগ্ধ ছিল পুরো সিলেট। সেই প্রতিভা সারা দেশ মাড়িয়ে বিদেশের গন্ডিতেও ছিল সমান জনপ্রিয়। বৃহত্তর সিলেটে জন্ম নেওয়া এই শিল্পীর দেশে-বিদেশের সম্মান সিলেটবাসীর জন্য ছিল গৌরবের। কোনরকম প্রাতিষ্ঠানিক সঙ্গীতশিক্ষা গ্রহণ ছাড়াও যে সুরের প্রতিভা বিকাশ হতে পারে, শিল্পী তোশিবা ছিল তার জ্বলন্ত প্রমাণ। তাছাড়া, সঙ্গীত পরিবেশনকালে সিলেটের চিরাচরিত পোষাক-পরিচ্ছদ ছিল তোশিবার উল্লেখযোগ্য একটি অংশ। রক্ষণশীল সিলেট অঞ্চলে অন্যান্য নারীদের মতো সঙ্গীতের মঞ্চেও তোশিবার আব্রুবেশ ধারণ প্রশংসা কুঁড়াতে থাকে। 


কিন্তু আলোচিত একটি প্রোগ্রামে তোশিবার এমন পোষাকের ছবি সিলেটবাসীর মাথাকে হেট করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই। তাদের দাবি-দেশে অবস্থানকালীন তোশিবা এবং বর্তমানে বিদেশের মাটিতে অবস্থান করা তোশিবার মধ্যে বিস্তর ফারাক। খ্যাতিকে পূঁজি করে তোশিবা এখন মনোরঞ্জনের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এতে করে নিজেকে সস্তা জনপ্রিয়তার স্রোতে ভাসিয়ে দিয়েছেন তিনি। বিদেশের মাটিতে কোন এক প্রোগ্রামে নগ্ন পোষাক পরিহিত তোশিবার এই বেশ সিলেটবাসীর ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করে দিয়েছে। 


তসিবা বেগম সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারের কামারগাঁও গ্রামে জন্ম। বেড়ে উঠা সিলেটের খাদিম নগর এলাকায়। তিন বোন এক ভাইয়ের মধ্যে তসিবা মেজ। ছোট বেলা থেকে গানের প্রতি আলাদা একটা টান ছিল তার। সেই টান থেকে গান গাওয়া শুরু। বাবা-মা সঙ্গীত প্রিয় হওয়া তেমন কোনো বাঁধার মুখে পড়তে হয়নি তাকে। নিজের চেষ্টায় বিভিন্ন বেসরকারি টেলিভিশনের রিয়েলটি শোতে অংশগ্রহণ করেছিলেন। তবে সেই সময়ে সুযোগ হয়নি তসিবার। দীর্ঘদিন পর টিকটক ভিডিওয়ে বাজনা ছাড়া গান ও সিলেটের অঞ্চলিক ভাষায় কথা বলে ভাইরাল হয়ে যান তিনি। আমেরিকা প্রবাসী মিউজিশিয়ান মুজার উদ্যোগে সিলেটের তোশিবা বেগমের গাওয়া ‘নয়া দামান’-এর নতুন ভার্সনটি সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে। তাতে বাঁশি বাজিয়েছেন মিম হক। অনেকেই তাদের গানের সঙ্গে নেচে ভিডিওচিত্র ধারণ করে ইউটিউব-টিকটকে ছাড়ছেন। সেগুলোও দর্শকদের আকৃষ্ট করছে।


সেই তোশিবার শুরুটা ভালো ছিল না। রেডিও-টেলিভিশন তো দূরে থাক, জীবনে কোনো দিন কোনো অনুষ্ঠানেও গান করেননি। বের হয়নি কোনো অ্যালবাম। শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তার সামনে সম্ভাবনার দুয়ার খুলে গেছে। তোশিবার নিজের একটি ইউটিউব চ্যানেল আছে। ‘তোশিবা বেগম’ নামের ওই ইউটিউব চ্যানেলে তিনি নিজের গাওয়া গান আপলোড করেন। এ ছাড়া জনপ্রিয় ইউটিউবার ইমরানের চ্যানেল ‘মেড ইন বাংলাদেশের’ জন্য ৪-৫টা গান গেয়েছেন। এগুলোর মধ্যে ‘দুই আনার পিরীত’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।


প্রায় দুই মাস আগে দিওয়ানা নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় তোশবার ‘মনর গাঙ্গে ভাসাই দিছ, তোমার প্রেমর নাও’ শিরোনামের একটি গান। সেই গানেও তার পোষাক ছিল অব্রুবিহীন। সেই গানের পর পোষাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম যখন সমালোচনা ভরপুর ছিল, ঠিক তখনই তোশিবার আরেকটি গান নিয়ে এমন নগ্ন পোষাক সিলেটবাসীর মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। অনেকেই শিল্পীকে বয়কটের ঘোষণা দিয়েছেন। 


সিলেটের সংবাদকর্মী সুলতান সুমন তার ফেসবুক পোস্টে লিখেছেন 

অনুমানিক সিলেটের মান ইজ্জত শেষ করার জন্য এইরকম দুই তিনটা উলঙ্গ মহিলাই যথেষ্ট?? 

আনুমানিক আর কয়দিন পর পুরো কাপড় খুলে লেংটা হয়ে  বিগিনি পরে গান গাইবে মনে করেন ????????

আর এদেরকে বিভিন্ন দেশে প্রোগ্রামে নেয় সিলেটের কুলাঙ্গার লেংটা বেটির ছেলেরা মেয়েরা হারামের টাকা উপার্জন করে উড়াইবার জায়গা পায়না তাই এরকম নেংটা বেটিদেরকে নিয়ে গানের আসর বসায় মদ ও হারাম বিজনেসের টাকা তো তাই। 

আচ্ছা এই দুই টাকার মহিলাকে মানুষ শরীর দেখে সাপোর্ট করছিল না ওর গলার গান শুনে সাপোর্ট করছিল?? 

আপনি কি দেখে সাপোর্ট করছেন ওরে ????????



নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad